দ্বিতীয় অধ্যায়ঃ


রাজনৈতিক দলের সংজ্ঞাঃ


সাধারণভাবে রাজনৈতিক দল বলতে একটি সংঘবদ্ধ জনসমষ্টি বোঝায়,যার রাষ্ট্রের সমস্যা গুলি সম্পর্কে একই মত পোষণ করে এবং সমাধান করে ও নিয়মতান্ত্রিক ভাবে সরকার গঠন করে নির্দিষ্ট নীতি বাস্তবায়ন করতে চায়। অর্থাৎ যখন কিছু সংখ্যক মানুষ জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে একমত পোষণ করে এবং ন্যুনতম কর্মসূচি ভিত্তিতে ঐক্যবদ্ধ হয় তখন তাকে রাজনৈতিক দল বলে। রাজনৈতিক দলের লক্ষ্য হলো জনমত সংগ্রহ করে নির্বাচনে অংশগ্রহণ করা এবং ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দল অপরিহার্য। রাজনৈতিক দলের উপস্থিতিতে ব্যবস্থা কার্যকর করা যায় না। রাজনৈতিক দল গণতান্ত্রিক ব্যবস্থাকে সচল রাখে এবং এর প্রাণ শক্তি যোগায় বস্তুত রাজনৈতিক দল গণতন্ত্রের প্রাণ স্বরূপ। রাজনৈতিক দল কোন জনসমষ্টি যখন রাষ্টের সমস্যা বলি সম্পর্কে একমত পোষণ করে এবং তার সমাধানের পন্থা জনগণের নিকট উপস্থাপনের মাধ্যমে জনসমর্থন লাভের চেষ্টা করে।












অধ্যাপক মাকাইভার ( MacIver) বলেছেন,”যারা কতগুলো সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয় এবং সাংবিধানিক উপায়ে সরকার গঠন করতে সচেষ্ট হয় তাকে রাজনৈতিক দল বলা হয়”


অধ্যাপক লাক্সি(Laski) বলেন, রাজনৈতিক দল জাতীয় স্বার্থের দ্বারা উদ্বুদ্ধ হয় এবং জাতীয় স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যাপক কর্মসূচি গ্রহণ করে নির্বাচনের সমর্থন লাভে সচেষ্ট হয়"


হ্যারল্ড ডি ল্যাসওয়েল ( Harold D. Laswell) বলেছেন " রাজনৈতিক দল হল এমন একটি সংগঠন যারা নির্বাচনে কর্মসূচি স্থির করে এবং প্রার্থী দাঁড় করায়"


গণতন্ত্রের সংজ্ঞাঃ


আধুনিক বিশ্বের সবচেয়ে সমাদৃত শাসন ব্যবস্থা গণতন্ত্র। রাষ্ট্রবিজ্ঞানী গণতন্ত্রের ইতিহাস অনেক প্রাচীন। গণতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হলো Democracy শব্দটি এসেছে Demos ও। Kratos হতে। যার অর্থ হচ্ছে জনগণ ও শাসন। সুতরাং গণতন্ত্র হলো জনগণের শাসন। গণতন্ত্র এমন এক শাসন ব্যবস্থা যেখানে জনগণের দ্বারা সরকার গঠিত হয়। আধুনিক বিশ্ব ব্যবস্থায় সবত্র আজ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিদ্যমান। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণের সার্বভৌমত্ব বজায় থাকে।


অধ্যাপক লিডসের ( Prof.Linolsay) এর ভাষায়, "Democracy is a theory of Society as well as a theory of government লর্ড ব্রাইস ( Lord Bryce) এর মতে " যেখানে শাসন ব্যবস্থা কোন শ্রেণির হাতে ন্যাস্ত না থেকে যে সমগ্র জনগণের উপর থাকে তাকে গণতন্ত্র বলে।


অধ্যাপক সিলি বলেন,"Democracy is a form of government in which every one has share."


প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের মতে" Democracy is a government of the people, by the people and for the people.


জে এস মিলের মতে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতায় সকলের প্রবেশাধিকার হচ্ছে গণতন্ত্র।






পৃষ্ঠা-৪










গণতন্ত্র ও রাজনৈতিক দলের মধ্যে সম্পর্কঃ














গণতন্ত্র ও রাজনৈতিক দল পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। কেননা আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় স্থায়িত্ব সংরক্ষণে রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে কাজ করে। প্রফেসর ডি ও কি তাই যথার্থই বলেন,”রাজনৈতিক দল একটি গণতান্ত্রিক ব্যবস্থার মৌল প্রতিষ্ঠানিক কাঠামো স্থাপন করে। গণতন্ত্রের প্রতি জনগণের অবিচল আস্থা গণতান্ত্রিক ব্যবস্থা সংরক্ষণের জন্য বড় হাতিয়ার হিসেবে কাজ করে”


০১. রাজনৈতিক দল ব্যতীত গণতন্ত্র অচলঃ রাজনৈতিক দল ব্যতীত সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় পরিচালনা করা সম্ভব নয়। কারণ দল ব্যতীত নির্বাচন হলে আইন পরিষদের নির্বাচন গ্রহণযোগ্য নয়। তাই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় গণতন্ত্র কে সাফল্যমন্ডিত করতে রাজনৈতিক দল বিশেষ ভূমিকা রাখে।






০২। রাজনৈতিক দল গণতান্ত্রিক পর্যায় কে সচল রাখেঃ অনেকে হয়তো রাজনৈতিক দলকে পছন্দ করে না কারণ তাদের মতে রাজনৈতিক অযথা সমস্যা সৃষ্টি করে। মার্কিন প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন তার বিদায় ভাষণে আমেরিকার দল ব্যবস্থা গঠন না করার জন্য পরামর্শ দেন। কিন্তু সে দেশে আলেকজান্ডার হ্যামিল্টনের নেতৃত্বে রিপাবলিকান দল ও টমাস জেফারসনের নেতৃত্বে গনতন্ত্রী দল গঠিত হয়।






০৩। সরকার গঠনে দলের ভূমিকাঃ গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার পর বিজয়ীদল নেতা নির্বাচন করে সরকার গঠন করে। যে দল সরকারে বাইরে থাকে তারা বিরোধী দলের ভূমিকা পালন করে। বিরোধী দল সরকারের সমালোচনা করে এবং তাদের দোষ ত্রুটি জনসমক্ষে তুলে ধরে জনমতে তাদের অনুকূলে আনার চেষ্টা করে যাতে পরবর্তী নির্বাচনে জয় লাভ করে ক্ষমতায় যেতে পারে।


০৪। নির্বাচন ব্যবস্থাকে গ্রহণযোগ্য করেঃ গণতন্ত্রে রাজনৈতিক দলের অশেষ গুরুত্ব রয়েছে নির্বাচন ব্যবস্থাকে জনগণের কাছে গ্রহণযোগ্য করা। গণতন্ত্রের ভোটার গন জাতিকে রাজনৈতিকভাবে জীবন্ত রাখে। তারা ভোটারদের মধ্যে রাজনৈতিক সম্পর্কে আগ্রহ সৃষ্টি করে এবং গুরুত্বপূর্ণ সমস্যা সম্পর্কে তাদের অবহিত করে।






০৫। রাজনৈতিক দল নির্বাচনে প্রার্থী দেয়ঃ রাজনৈতিক দল বিভিন্ন নির্বাচনে নিজেদের প্রার্থী দাঁড় করিয়ে দেয় এবং প্রার্থীর পক্ষে ভোট জোগাড়ের জন্য প্রচার প্রচারণা চালায়।






০৬। জাতীয় স্বার্থ প্রতিনিধিত্বঃ প্রফেসর বার্কারের মতে " গণতান্ত্রিক ব্যবস্থা সাফল্যের সাথে পরিচালনা করতে হলে রাজনৈতিক দলের দুটি শর্ত পালন করতে হয়।(ক) বহু রাজনৈতিক দল থাকবে (খ) প্রত্যেকটি দল কতগুলো সাধারণ ধারণা বা মতামতের প্রতি ভূমিকা পালন করবে।






পৃষ্ঠা-৫


০৭। গণতান্ত্রিক পদ্ধতির মৌলিক উপাদানঃ রাজনৈতিক দল গণতান্ত্রিক পদ্ধতির একটি মৌলিক উপাদান। রাজনৈতিক দল বিকাশের সঙ্গে গণতান্ত্রিক বিকাশের ধারণা জড়িত। রাজনৈতিক দল গণতান্ত্রিক ব্যবস্থা নেই সংরক্ষণ করে। সরকার ও জনসাধারণের মধ্যে সংযোগ সাধন সাধন রাজনৈতিক সামাজিকীকরণ, রাজনৈতিক তত্ত্ব প্রদান ইত্যাদি গণতান্ত্রিক ব্যবস্থা সংগঠনের সাথে জড়িত। রাজনৈতিক দল এসব কার্য সম্পাদন করে।






০৮। একে অপরের পরিপূরকঃ রাজনৈতিক দলকে গণতন্ত্রের ভিত্তি বলা হয়। প্রফেসর বার্কার বলেন আমরা যদি গণতান্ত্রিক ব্যবস্থাকে যথাযথ বলে গ্রহণ করি তাহলে দলীয় ব্যবস্থা কেউ আমাদের স্বীকার করতে হবে। দলীয় ব্যবস্থা সংরক্ষণে সক্রিয় ও গঠনমূলক ভূমিকা পালন করে"


০৯। বিভিন্ন দলীয় ব্যবস্থার উপযোগীঃ গণতান্ত্রিক ব্যবস্থার জন্য দলীয় বা বহুদলীয় ব্যবস্থা প্রয়োজন। কারণ একদলীয় ব্যবস্থা স্বৈরতন্ত্র বা একনায়কতান্ত্রিক ব্যবস্থায় প্রবর্তন করবে। এজন্য গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দলের প্রয়োজন। বিরোধী দল ব্যতীত গণতান্ত্রিক ব্যবস্থা অকল্পনীয়।






ক্ষমতায়নের সংজ্ঞাঃ


ক্ষমতায়ন রাষ্ট্রবিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং একটি বহুমাত্রিক প্রক্রিয়া। ক্ষমতায়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি নিজের জীবনকে নিয়ন্ত্রণ এর সক্ষমতা অর্জন করতে পারে। জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যক্তি জীবনকে অন্যের নিয়ন্ত্রণ মুক্ত রেখে সাধারন ভাবে পরিচালিত হওয়ায় ক্ষমতায়ন ধারণার মূল বিষয়। ক্ষমতায়নের মাধ্যমে রাজনৈতিক দল ব্যবস্থা দেশের শাসন ব্যবস্থা কে সম্মনত রাখে অপরদিকে দেশের শাসন ব্যবস্থা পরিচালনার জন্য সর্বদা তৎপর থাকে। সব ক্ষমতায়নের মাধ্যমে রাজনৈতিক দল ব্যবস্থা শাসন ব্যবস্থার উপর প্রভাব বিস্তার করে ফলে কোন কোন ক্ষেত্রে নানা প্রকার বৈষম্য সৃষ্টি হয়। জাতিসংঘের মতে “ক্ষমতায়ন এমন একটি প্রক্রিয়া দ্বারা একটি জনগোষ্ঠী প্রতিবন্ধক অপসারণের জন্য নিয়ন্ত্রণ ও কর্মকান্ড গ্রহণ করে"


হলসি, নার্দারেট এরমতে "ক্ষমতায়ন ক্ষমতা লাভের দাবিকে সম্পৃক্ত করে এবং এক্ষেত্রে অন্য কারোর নির্ভরতার নয় বরং ব্যক্তিকে তার নিজস্ব দাবি উপস্থাপন করতে হবে।"


রাজনৈতিক দলের ক্ষমতায়নের উদ্দেশ্যঃ বর্তমান বিশ্বের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দলের উপর নির্ভরশীল। রাজনৈতিক দল ব্যতীয় দেশে গণতন্ত্রের কথা কল্পনা করা যায় না। জনগণের মতামত গ্রহণ মূল্যায়ন সরকার গঠন দেশকে উন্নত করনে রাজনৈতিক দল অপরিহার্য ভূমিকা পালন করে। রাজনৈতিক দল ব্যবস্থা গণতান্ত্রিক শাসনব্যবস্থার বজায় রাখে। তাই গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দল ক্ষমতায়নে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে।


















পৃষ্ঠা-৬










০১। জনমত গঠনে রাজনৈতিক দলঃ গণতন্ত্রের প্রকাশ রূপ হল জনমত। আর রাজনৈতিক দল জনমত গঠনে বাহন হিসেবে কাজ করে। রাজনৈতিক দল এর লক্ষ্য উদ্দেশ্য সুস্পষ্টভাবে প্রণয়ন করার পর স্বীয় বক্তব্যের স্বপক্ষে জনমত গঠনের জন্য অভিযান পরিচালনায় লিপ্ত হয়।






০২। গণতন্ত্র রক্ষায় অগ্রদূত হিসেবেঃ রাজনৈতিক দল গণতন্ত্র রক্ষায় অগ্রদূত হিসেবে কাজ করে। দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য দল ব্যবস্থার শাসন ব্যবস্থার ব্যাপক প্রভাব বিস্তার করে। রাজনৈতিক দল গণতান্ত্রিক সরকার অত্যন্ত কার্যকরী করে তোলে।






০৩। আইন প্রণয়নে সাহায্য করেঃ দেশের আইন প্রণয়নে রাজনৈতিক দল ব্যবস্থা সর্বাত্মক সাহায্য করে থাকে। আইন সভা যাতে সুষ্ঠুভাবে তার কার্যাবলী পরিচালনা করতে পারে এক্ষেত্রে রাজনৈতিক দল বিশেষ ভূমিকা পালন করে।


০৪। সুষ্ঠুভাবে ক্ষমতা পরিবর্তনঃ গনত্রান্তিক রাষ্ট্র ব্যবস্থায় রাজনৈতিক দল যাতে করে তারা সুষ্ঠুভাবে ক্ষমতা পরিবর্তন সাধিত করতে পারে এর জন্য বিশেষ ব্যবস্থা করে ফলে সুষ্ঠুভাবে সরকার পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়।






০৫। রাজনৈতিক স্থিতিশীলতাঃ রাজনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হলো রাজনৈতিক স্থিতিশীলতা। গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত এবং উন্নত করার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতা আনয়ন করে।






০৬। সরকার ও জনগণের মধ্যে যোগাযোগ সাধনঃ রাজনৈতিক দল সরকার ও জনগণের মধ্যে সংযোগ সাধন করে থাকে। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র জনগণের অভাব অভিযোগের ব্যাপারে রাজনৈতিক দলগুলো সরকারকে অবহিত করে এবং সমস্যাদি সাধন এবং অভাব-অভিযোগ নিরসনের জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করে। ফলে স্বার্থ সংরক্ষণে সরকারকে বাধ্য হতে হয়।






০৭। সরকারের দায়িত্ব রক্ষাঃ রাজনৈতিক দল ব্যবস্থার সরকারের স্থায়ীত্ব কে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন কার্যাবলী সম্পাদন করে থাকে। সরকারকে গঠনমূলকভাবে পূর্ণতা দলের রাজনৈতিক দল ব্যবস্থা বিশেষ ভূমিকা পালন করে।


















পৃষ্ঠা-৭

Post a Comment

Previous Post Next Post