"সূচীপত্র"
     

          প্রথম অধ্যায় (ভূমিকা)     
         
                                                                                            
.  ভূমিকা.....................................................................................................................
. গবেষণা কি...............................................................................................................
.  গবেষণার উদ্দেশ্য সমূহ.................................................................................................
.  নির্ধারিত বিষয়ের উদ্দেশ্য সমূহ........................................................................................
.  সীমাবদ্ধতা............................................................................................................... 
দ্বিতীয় অধ্যায়ঃ (প্রত্যায়ন গত সংজ্ঞায়ন)
.  রাজনৈতিক দলের সংজ্ঞা...............................................................................................
.  গণতন্ত্রের সংজ্ঞা.........................................................................................................
. গণতন্ত্র ও রাজনৈতিক দলের মধ্যে সম্পর্ক...........................................................................
.  ক্ষমতায়নের সংজ্ঞা.......................................................................................................
. রাজনৈতিক দলের ক্ষমতায়নের উদ্দেশ্য................................................................................
তৃতীয় অধ্যায়ঃ (গবেষনার উপাত্ত বিশ্লেষণ)
. বাংলাদেশের রাজনৈতিক দলের কার্যাবলী..............................................................................
.  গণতন্ত্রের সাফল্যের শর্তাবলী সমূহ.....................................................................................
. গণতন্ত্র চর্চায় রাজনৈতিক দলের ভূমিকা................................................................................
.  গণতন্ত্রের দোষ সমূহ.....................................................................................................
চতুর্থ অধ্যায় (ফলাফল বিশ্লেষণ)
. শক্তিশালী রাজনৈতিক দল ব্যবস্থা ব্যতিত সুফল পায় না............................................................
. সাম্প্রতিক সময়ে বাংলাদেশর দল ব্যবস্থায় গণতন্ত্রের চর্চা..........................................................
. গণতন্ত্রকে সুসংহত করার জন্য আমার করণীয় সমূহ................................................................
পঞ্চম অধ্যায় (উপসংহার)
.১  উপসংহার.................................................................................................................
৫.২  সহায়ক গ্রন্থপঞ্জি.........................................................................................................




















প্রথম অধ্যায়


ভূমিকা:


বর্তমান বিশ্বে প্রত্যেকটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দল ব্যবস্থা ব্যতীত গণতান্ত্রিক রাষ্ট্রের কথা কল্পনা করা যায় না। রাজনৈতিক দলের অস্তিত্ব আজ সর্বজন স্বীকৃত। বিভিন্ন দেশের বিভিন্ন মতাদর্শের ভিত্তিতে বিভিন্ন রাজনৈতিক দলের অস্তিত্ব লক্ষ্য করা যায়। রাষ্ট্রবিজ্ঞানের পুরোধা প্লেটো ও এরিস্টটলের রাষ্ট্রচিন্তার রাজনৈতিক দলের মতাদর্শ গত বিকাশ ঘটেছে। দেশের রাজনৈতিক দল ব্যবস্থা গুলো তাদের নিজস্ব দেশের সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক ও ধর্মীয় পরিমণ্ডলের ভিত্তিতে গঠিত হয়। তাই কোন দেশে দ্বিদলীয় ব্যবস্থা আবার কোন দেশে বহুদলীয় ব্যবস্থা। কিন্তু বিশ্বের শান্তিকামি মানুষ এখনও গনতান্ত্রিক দলীয় ব্যবস্থার উপর তাদের সম্পূর্ন সমর্থন ব্যক্ত করেছেন। প্রকৃতপক্ষে দলীয় ব্যবস্থা শ্রেণীসংগ্রামেরই গণতান্ত্রিক রূপান্তর। রাজনৈতিক ব্যবস্থার কেন্দ্রবিন্দু হচ্ছে রাজনৈতিক দল। জনগণ রাজনৈতিক দলের সাহায্যে রাজনৈতিক কাজে অংশগ্রহণ করে। কারন বর্তমানে রাজনৈতিক দল আজকের বিশ্ব অত্যন্ত গুরুত্বপুর্ণ মর্যাদার আসনে অধিষ্ঠিত। উদারনৈতিক রাজনৈতিক ব্যবস্থা থেকে শুরু করে সমাজতান্ত্রিক সমাজব্যবস্থা পর্যন্ত সবত্র শক্তিশালী রাজনৈতিক দল ব্যবস্থার গুরুত্ব স্বীকৃতি । বাংলাদেশ যে একটি গণতান্ত্রিক দেশ তার উৎকৃষ্ট প্রমান হলো বিপুলসংখ্যক রাজনৈতিক দলের উপস্থিতি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রকৃতি বৈশিষ্ট্য রাজনৈতিক নেতাদের চরিত্র এবং রাজনৈতিক দল ব্যবস্থার সার্বিক পরিস্থিতি বলে দেয় এদেশের রাজনৈতিক দল ব্যবস্থা শ্রেনীস্বার্থের প্রতিনিধিত্ব করে। দলীয় ব্যবস্থা কে কখনোই নিরপেক্ষ বলা যায় না। বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর নতুন নতুন আদর্শ ভাবধারায় গঠিত। বাংলাদেশের প্রেক্ষাপটে দেশের কার্যাবলী উন্নয়নে শক্তিশালী রাজনৈতিক দল ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অভ্যন্তরীণ দলীয় কোন্দল সহনশীলতার অভাব ইত্যাদির কারণে রাজনৈতিক দল ব্যবস্থার ভূমিকা রাখতে পারছে না। তাই বাংলাদেশের গণতান্ত্রিক ভাবধারাকে সুপ্রতিষ্ঠিত করতে দেশে শক্তিশালী রাজনৈতিক দল ব্যবস্থা একান্ত আবশ্যক।






















পৃষ্ঠা-১






















  1. গবেষনা কী:






গবেষণার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে Research, Research শব্দের অর্থ হলো পুনঃ অনুসন্ধান। অন্যভাবে বলা যায় গবেষণা হলো জ্ঞানের ক্ষেত্রে নতুন কিছু সংযোজন। আর নতুন কিছু সংযোজন এর জন্য প্রয়োজন অনুসন্ধান করা। কোন বিষয়ে বা ঘটনা সম্পর্কে অধিকতর সমৃদ্ধ,সুসংহত, নির্ভরযোগ্য ও যৌক্তিক জ্ঞান লাভের জন্য সুশৃংখল অনুসন্ধান কেই গবেষণা বলা হয়। গবেষনা একটি সমস্যা নিয়ে শুরু হয়, উপাত্ত বা তথ্য সংগ্রহ করে এবং গৃহীত তথ্য পুঙ্খানুপুঙ্খ ভাবে বিশ্লেষণ করে এবং তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত পৌঁছে। গবেষণা কোন বিষয়ে নতুন দিক উন্মোচন করে, নতুন জ্ঞান যোগ করে এবং পরিচালিত জ্ঞানের সত্যতা যাচাই করে। গবেষনার সাহায্যে কোন বিষয়ের বস্তুনিষ্ঠ অধ্যায়ন সম্ভব। এপ্রসঙ্গে মেরীই,ম্যাকডোনাল্ড বলেন," বোধগম্য ও যা চাই যোগ্য জ্ঞান দ্বারা প্রচলিত জ্ঞানের বৃদ্ধি সাধন করার সুশৃংখল অনুসন্ধানকে গবেষণা বলা হয়"। তাই বলা যায় বিজ্ঞানসম্মত পদ্ধতিতে তথ্য অনুসন্ধান এর একটি হলো গবেষনা। কোন নির্দিষ্ট বিষয় সম্পর্কে প্রাসঙ্গিক তথ্য সংগ্রহের জন্য বৈজ্ঞানিক ও সুসংঘবদ্ধ অনুসন্ধানের জন্য গবেষনা অবশ্যক।


সুতরাং গবেষণা হলেও সত্য অনুসন্ধানের একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া এটি এমন একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি বা প্রক্রিয়া যার সাহায্যে বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য আহরণ করা যায় এর বিচার বিশ্লেষণ করা যায় এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা যায়।






গবেষণার উদ্দেশ্যঃ


ব্যক্তি ও সমাজ কল্যাণ সাধনের জন্য গবেষণা পরিচালিত হয়ে থাকে। সভ্যতা ও সংস্কৃতি পরিবর্তনের সাথে সাথে দেশের গণতন্ত্রকে সুফল পূর্ণতাদানের শক্তিশালী রাজনৈতিক দল ব্যবস্থা বিশেষ অবদান রাখে। তাই গবেষণার উন্নয়নে শক্তিশালী রাজনৈতিক দল ব্যবস্থা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় বিশেষভাবে প্রভাবিত হয়েছে।


গবেষণার উদ্দেশ্য:-


★ দেশের রাজনৈতিক দল ব্যবস্থা ও গণতন্ত্র সম্পর্কে জ্ঞান অর্জন করা।


★ একটি দেশের উন্নয়নের রাজনৈতিক দল ব্যবস্থা কিরূপ ভূমিকা পালন করা করে সে সম্পর্কে ধারণা লাভ করা।


★ গবেষনার মাধ্যমে দেশের উন্নয়ন কর্যকর ভুমিকা রাখে।


























পৃষ্ঠা-২










নির্ধারিত বিষয়ের উদ্দেশ্য সমূহঃ


গবেষণা কর্ম পরিচালনা করা একটি অন্তর্নিহিত সমস্যাকে সামনে নিয়ে আসার পর সমস্যা সম্পর্কে কার্যকারী সমাধানের পথ বিশ্লেষণ ও সমস্যা সমাধান করার ক্ষেত্রে উদ্যোগী ভূমিকা পালন করা।


আমার গবেষণার উদ্দেশ্য সমূহ নিম্নরূপঃ-


★ এম, এস, এস (শেষ পর্ব) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কোর্স এর উদ্দেশ্য সম্পন্ন করতে শক্তিশালী রাজনৈতিক দল ব্যবস্থা ব্যতীত গণতন্ত্র সুফল পূর্ণতা পায় না সে বিষয়ে আমাদের জ্ঞান অর্জন করা।


★ বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থায় গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশে শক্তিশালী রাজনৈতিক দল ব্যবস্থা আবশ্যক।


★ আধুনিক গণতান্ত্রিক বিশ্বে একটি দেশের উন্নয়নের দেশের শক্তিশালী রাজনৈতিক দল ব্যবস্থা বিশেষ ভূমিকা পালন করে থাকে।


★ জনজীবনে সার্বিক কল্যাণ সাধনের ক্ষেত্রে গবেষণা গুরুত্ব অপরিসীম।






সীমাবদ্ধতাঃ


প্রদত্ত গবেষণাকাজ পরিচালনা করতে গিয়ে গবেষককে বিভিন্ন সীমাবদ্ধতার সম্মখীন হতে হয়েছে তা নিম্নে উল্লেখ করা হলো:


★ সময় স্বল্পতার কারণে আমার এই গবেষণা পুরোপুরি সম্পন্ন করতে পারিনি ।


★ এই গবেষণা কার্যটি বিষয়বস্তু ব্যাপকতা অনেক যার কারণে এতো কম সময়ে খুব ভালো গবেষণা কর্ম সম্পন্ন করা খুবই কষ্টসাধ্য যা ছিল এ গবেষণা কর্মের অন্যতম একটি সীমাবদ্ধতা।


★ আর্থিক অস্বচ্ছলতার কারণে আমার এই গবেষণা কর্মটি সম্পন্ন করতে পারেনি।


★ পৃষ্ঠপোষকতার অভাবে গবেষকের গবেষণাটি করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে যেমন বাংলাদেশের রাজনৈতিক দল ব্যবস্থার বিশৃঙ্খলা।






























পৃষ্ঠা-৩

Post a Comment

Previous Post Next Post