পঞ্চম অধ্যায়
উপসংহারঃ
আমার গবেষণাটি পর্যালোচনা করলে সহজেয় অনুমেয় যে, শক্তিশালী রাজনৈতিক দল ব্যবস্থা ব্যতীত গণতন্ত্র প্রকৃতপক্ষে সুফল বয়ে আনে না বরং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় শাসন ব্যবস্থা পরিচালনায় নানা প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আধুনিক বিশ্বের শক্তিশালী রাজনৈতিক দল ব্যবস্থা একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা মৌলিক কাঠামো বিবেচিত হয়ে থাকে। গণতান্ত্রিক কার্যক্রমকে সমুন্নত রাখতে রাষ্ট্রে রাজনৈতিক দল ব্যবস্থার আবশ্যক। বর্তমানে রাষ্ট্র ব্যবস্থায় রাজনৈতিক দল গণতন্ত্রের প্রমাণ হিসেবে আবির্ভূত হয়েছে। রাজনৈতিক দল ছাড়া কোন কার্যকারী রাষ্ট্রে কে কল্পনা করা যায় না। গণতন্ত্র ও রাজনৈতিক দল একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। গণতন্ত্রের প্রতি জনগণের আস্থা ও গণতান্ত্রিক ব্যবস্থা সংরক্ষণের জন্য রাজনৈতিক দল ব্যবস্থা বড় হাতিয়ার হিসেবে কাজ করে। রাজনৈতিক দল সরকারকে নানাভাবে সাহায্য সহযোগিতা করে তেমনি রাজনৈতিক দল আবার সরকারকে তার বিভিন্ন নীতি নির্ধারণী ও বিষয়ে প্রভাবিত করে। যখন কোনো সংঘবদ্ধ জনসমষ্টি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সমস্যা সম্পর্কে একমত পোষণ করে সে সব সমস্যা সমাধান সম্পর্কে জনসাধারণের নিকট প্রচার করে ও সমর্থন লাভের ক্ষেত্রে রাজনৈতিক দল বিশেষ গুরুত্ব বহন করে। বিভিন্ন অর্থ সামাজিক সাংস্কৃতিক পরিবেশ রাজনৈতিক দলের ভূমিকা ও কার্যাবলী ভিন্ন হয়ে থাকে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকার ও জনগণের মধ্যে মিল বন্ধনে রাজনৈতিক দল বিশেষ ভূমিকা রাখে। দেশ এর গঠন,পরিচালনা রাজনৈতিক দল তাদের নিজেদের স্বার্থের অনুকূলে রাখার জন্য বিভিন্ন ধরনের কলা কৌশল প্রয়োগ করে। এ প্রসঙ্গে অধ্যাপক ফাইনার বলেছেন “গণতন্ত্র ও তার আশা নিরাশা সমবেত দল ব্যবস্থার উপর নির্ভরশীল” তাই গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে যে কোন দেশের জন্যই শক্তিশালী রাজনৈতিক দল ব্যবস্থা ছাড়া গণতন্ত্রকে সুশৃংখল ভাবে বিকশিত হয় না। প্রতিটি দেশে রাজনৈতিক দল ব্যবস্থার গুরুত্ব অপরিসীম।
পৃষ্ঠা-১৭
সহায়ক গ্রন্থপুঞ্জি
০১। রনক জাহান- বাংলাদেশেরর রাজনীতি: ইস্যু ও সমস্যা
০২। বল আর অ্যালান - আধুনিক রাজনীতি ও সরকার
০৩। Modern political
parties - Sigmund Newman.
০৪।
WF willoughby - The Government of Modern State.
০৫। রাজনৈতিক তত্ত্ব ও সংগঠন - সৈয়দ নরুল হক।
০৬।
B Guy Peter's - Modern politics and Government.
০৭।
KC wheare - Federal Government.
০৮।
H-Finer - Theory and practice of Modern Government.
০৯। Pipilika,Google
and Wikipedia.
পৃষ্ঠা-১৮
Post a Comment