![]() |
| করোনার লক্ষণ দেখা দিলে হট লাইন নম্বরে যোগাযোগ করবেন |
করোনা ভাইরাস এর লক্ষন গুলো দেখা দিলে নিচের নাম্বারে কল করলে ঘরে বসে যে কোন ধরনের স্বাস্থ্যসেবা ও করোনা ভাইরাস সংক্রান্ত তথ্য পেতে পারেন। আপনাকে চিকিৎসকের সেবা গ্রহন করতে সরকারের একাধিক প্রতিষ্ঠান হট নম্বর চালু করেছে। এখন সহজে ঘরে বসে দিন রাত যে কোনো সময় স্বাস্থ্য সেবা নিতে ফোন করে করোনা ভাইরাস সংক্রান্ত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়া যাবে।
আইইডিসিআর এর হট লাইন নম্বরে করুন : সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর নম্বর হলো ১০৬৫৫ এই নম্বর কল করে স্বাস্থ্য সেবা নিতে পারবেন।
উপরেরে নম্বরে গুলতে ফোন করে করোনা ভাইরাসবিষয়ক এবং সাধারণ সর্দি-কাশি ও জ্বরের চিকিৎসার জন্য ঘরে বসে চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন ।
স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইনের নম্বর এ কল করুন : সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের হট লাইন নম্বর টি হচ্ছে ১৬২৬৩। এই নম্বরে ফোন করে ঘরে বসে করোনা ভাইরাস সংক্রান্ত চিকিৎসকের পরামর্শ পাওয়া যাবে।
স্বাস্থ্য বাতায়ন হট লাইন এ কল করেতে নিচের নম্বরে কল করুন : স্বাস্থ্য অধিদপ্তরের একটি সেবা কার্যক্রম স্বাস্থ্য বাতায়ন থেকে জনগণ চিকিৎসকের সেবা গ্রহন করতে পারবে । স্বাস্থ্য বাতায়নের হট লাইন নম্বর টি হচ্ছে ৩৩৩। এই নম্বরে ফোন করে ঘরে বসে করোনা ভাইরাস এবং সাধারণ সর্দি-কাশি ও জ্বরের সংক্রান্ত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়া যাবে।
Live CoronaVirus Update news 2020

Post a Comment