প্রথম সাময়িক পরীক্ষা-২০২০ইং
শ্রেণিঃ-৮ম
বিষয়: গণিত
সময়ঃ-২ ঘন্টা ৩০ মিনিট                                 পূর্ণমানঃ ৭০
[বি.দ্র: ক, খ,ও গ বিভাগ হতে ২টি ও ঘ বিভাগ হতে ১টি মোট ৭টি প্রশ্নের উওর দাও।]
ক-বিভাগ
১। নিচের তালিকাটি লক্ষ কর -
      ৮,১৩,১৮,২৩,২৮,................................
  ক) তালিকার প্রথম সংখ্যা দুটিকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ কর।
  খ) তালিকার পরবর্তী পাঁচটি সংখ্যা নির্নয় কর।
  গ) তালিকার প্রথম ১০০ টি সংখ্যার সমষ্টি নির্নয় কর।
২। কোন আসল ৩ বছরে মুনাফা আসলে ২৮০০০ টাকা এবং ৫ বছরে মুনাফা আসলে ৩০,০০০ টাকা হয়।
  ক) সরল মুনাফার ক্ষেত্রে প্রতিকের পরিচয় সহ আসল ও মুনাফা আসলের সূত্র লেখ।
  খ)মুনাফার হার নির্নয় কর।
  গ)একই হার মুনাফায় কত টাকা ৫ বছরে মুনাফা আসলে ৪৮,০০০ টাকা হবে?
৩। আয়তাকার একটি পুকুরের দৈর্ঘ্য  ৮০ মিটার ও প্রস্থ ৬০ মিটার। পুকুরের চারপাশ দিয়ে ২মিটার চওড়া পাড় আছে।
  ক) পুকুরের পরিসীমা কত?
  খ)পাড়সহ পুকুরের ক্ষেএফল নির্নয় কর।
  গ)প্রতি বর্গমিটার ২০০ টাকা হিসেবে পুকুরের পার বাধাতে কত টাকা খরচ পড়বে?
খ - বিভাগ

৪। O কেন্দ্র  বিশিষ্ট বৃত্তে  AB ও CD দুটি জ্যা । O বিন্দু হতে AB ও CD জ্যা এর উপর যথাক্রমে OE ও OF লম্ব।
ক) তথ্যানুযায়ী সংক্ষিপ্ত বর্ণনাসহ চিএ আঁক।
খ) OE = OF হলে, প্রমান কর যে, AB = CD
৫। একটি চতুর্ভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3cm,4cm,4.5cm এবং দুটি কর্ণ 5.2cm ও  6cm দেওয়া আছে।
  ক) আয়াত কাকে বলে চিত্র সহ লেখ।
  খ) অঙ্কনের বিবরন সহ চতুর্ভুজটি  আক।
  গ) অঙ্কনের বিবরন সহ একটি বর্গ আঁক, যার দৈর্ঘ্য চতুর্ভুজের বৃহত্তম কর্ণের দৈর্ঘ্যের সমান।
        
ঘ -বিভাগ
৬। নিচের ছকের ৬০ জন শিক্ষার্থীর গনিতে প্রাপ্ত নম্বরের গনসংখ্যা নিবেশন সারনি দেওয়া হলো-
প্রাপ্ত নম্বর
৪১ - ৫০
৫১ -৬০

৬১-৭০
৭১-৮০
৮১-৯০
শিক্ষার্থীর সংখ্যা
৫
৮
৩০
১০
৭


ক) প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্নয় কর।
খ) সারনি থেকে গড় নির্ণয় কর।
গ) প্রদত্ত উপাত্তের আয়ত লেখ অঙ্কন কর।
৭।  ২০ জন শিক্ষার্থী গনিত বিষয়ের প্রাপ্ত নম্বর -
 ৭১,৯২, ৫৩, ৮৮, ৬৪, ৭৭, ৫৮, ৯৯, ৭০, ৫৬, ৯৫, ৮০, ৬৯, ৫৭, ৮৭,  ৮৫, ৫৪, ১০০, ৬৮, ৮২।
ক) মধ্যক নির্নয় কর।
খ) গনসংখ্যা নিবেশন সারনি তৈরি করে গড় নির্নয় কর।
গ) 'খ' নং এ প্রাপ্ত সারনি ব্যবহার করে আয়তলেখ  চিত্রটি আঁক ।

Post a Comment

Previous Post Next Post

test